পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র জানায়, কোম্পানিটি নাম সংশোধন করে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর পরিবর্তে মেঘনা পেট্রোলিয়াম পিএলসি করা হবে।
নাম পরিবর্তনের জন্য কোম্পানিটি সংঘস্বারকের কিছু অনুচ্ছেদ সংশোধন করবে। একারণে কোম্পানিটি আগামী ২৪ জানুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওদিন সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজএম ইজিএম অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
বিজনেস আই/