ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

ইফাদ অটোস সহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার (৯ সেপ্টেম্বর) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ইফাদ অটোস লিমিটেড।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৬.৩৮ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০ টাকা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পাওয়ার গ্রীডের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৪.৮৩ শতাংশ।

ওরিয়ন ইনফিউশন  ১৬ টাকা ৩০ পয়সা বা ৪.৫৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স ৪.২১ শতাংশ, রানার অটোমোবাইলস ৪.০৯ শতাংশ, সায়হাম কটন ৪.০৪ শতাংশ, শাহজিবাজার পাওয়ার ৩.২৬ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংক ১.৮০ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ১.৬৯ শতাংশ ও বীচ হ্যাচারির ১.৫৯ শতাংশ দর বেড়েছে।

বিজনেজ আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ