ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনে সেরা আনোয়ার গ্যালভানাইজিং

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.০১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৯৩ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.১৭ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগিুলোর মধ্যে খান ব্রাদার্স ১৯ কোটি ৮৪ লাখ, বাংলাদেশ মনোস্পুল ১৮ কোটি ৮৭ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১৩ কোটি ৭৫ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১২ কোটি ৫ লাখ, সিভিও পেট্রো কেমিক্যাল ১১ কোটি ৭৪ লাখ, প্রগতি লাইফ ৮ কোটি ৭৬ লাখ ও সোনালী পেপার ৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ