সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৮ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আইটি খাতে। এই খাতে ৯ শতাংশ দর কমেছে। জীবন বীমা খাতে ৮ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা আর্থিক খাতে ৬.৯৭ শতাংশ দর কমেছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র খাতে ৬.৬৪ শতাংশ, সাধারণ বীমা খাতে ৬.৩৪ শতাংশ, ব্রমণ-অবকাশ খাতে ৫.২৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৫.০৪ শতাংশ, সিরামিকস খাতে ৪.৬৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.২৩ শতাংশ, প্রকৌশল খাতে ৩.০৩ শতাংশ, খাদ্য খাতে ২.৯৩ শতাংশ, ট্যানারি খাতে ২.৮৬ শতাংশ, সিমেন্ট খাতে ২.৭২ শতাংশ, ফার্মা খাতে ২.৪৫ শতাংশ, ব্যাংক খাতে ২.১৫ শতাংশ,বিবিধ খাতে ১.৪ শতাংশ, কাগজ খাতে ১.৩৬ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৮৮ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/


















