সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪০ কোম্পানির দরপতন হয়েছে। আর টপটেন লুজার তালিকায় ১০ কোম্পানির মধ্যে ৪টিই রয়েছে ’বি’ ক্যাটাগরির কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ড্যাফোডিল কম্পিউটার্স, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস ও ফার কেমিক্যাল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
খান ব্রাদার্স
সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ২২.৫৬ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৯৩ টাকা ১০ পয়সা। সপ্তাহ শেষে ৭২ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
কোম্পানিটি ২০২৫ সালে ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে বিনিয়োগকারীদের।
ড্যাফোডিল কম্পিউটার্স
সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ২২.২০ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৪৬ টাকা ৪০ পয়সা। সপ্তাহ শেষে ৩৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে।
কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
ওয়াইম্যাক্স ইলেকট্রেডস
সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ২২.০৫ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১৯ টাকা ৫০ পয়সা। সপ্তাহ শেষে ১৫ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
কোম্পানিটি ৪৭ কোটি ৯৬ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে।
কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডরদের কোন লভ্যাংশ দেয়নি।
ফার কেমিক্যাল
সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ২০.৪৪ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১৮ টাকা ১০ পয়সা। সপ্তাহ শেষে ১৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডরদের কোন লভ্যাংশ দেয়নি।
বিজনেস আই/