বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৮ হাজার ৬৩১ কোটি ২২ লাখ টাকার বাজার মূলধন কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৯১৫ কোটি ৮৯ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি ১১ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে ১.২৩ শতাংশ বা ৮ হাজার ৬৩১ কোটি ২২ লাখ টাকা।
গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৪২২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১৩৫ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন বেড়েছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৫৪ দশমিক ২৮ পয়েন্ট বা ৩ দশমিক ০১ শতাংশ কমে ৪ হাজার ৯৬৭ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪৭.১৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৪০ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৩৪০টির এবং অপরবর্তিত রয়েছে ৯টির।
বিজনেস আই/