মন্দা বাজারেও দুর্বল শেয়ারে আগ্রহ দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে ’জেড’ ক্যাটাগরির তিন দুর্বল কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- ভিএফএস থ্রেড ডাইং, ফারইস্ট ফাইন্যান্স ও দ্যা পেনিনসুলা চিটাগং পিএলসি।
ভিএফএস থ্রেড ডাইং
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৩.৯৬ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৯ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ১১ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি গত বছর লভ্যাংশ না দিলেও এবার দশমিক ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
ফারইস্ট ফাইন্যান্স
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩.৬৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ২ টাকা ৫০ পয়সা দাঁড়িয়েছে।
বর্তমানে ফার্স্ট ফাইন্যান্সের ৫৬৭ কোটি ৩৮ লাখ টাকা পুঞ্জীভূত লোকসান রয়েছে। কোম্পানিটি ২০২০ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয় না।
পেনিনসুলা
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮.৫৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৫ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ১৬ টাকা ৫০ পয়সা দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০২৩ ও ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। ২০২৫ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
বিজনেস আই/