ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৫:৪১ পূর্বাহ্ন

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে চারজন গ্রেফতার, উদ্ধার দুই চোরাই মাইক্রোবাস

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুইটি চোরাই হাইয়েস মাইক্রোবাসসহ আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া সাবরেজিস্ট্রি অফিসের পেছন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাছির উদ্দিন (৪৫), সেলিম (৩৫), তৌহিদুল ইসলাম (২৪) এবং আব্দুল্লাহ আল নোমান ওরফে শাহীন ওরফে সাজ্জাদ (২১)। তাঁদের বাড়ি চকরিয়া উপজেলার সাহারবিল, পূর্ব বড় ভেওলা ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার নাছির উদ্দিন ও আব্দুল্লাহ আল নোমান ওরফে শাহীনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। নাছির উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া ও চন্দনাইশ থানায় হত্যা ও ডাকাতির মামলা, আর শাহীনের বিরুদ্ধে মহেশখালী থানায় চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

ওসি তৌহিদুল আনোয়ার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাঁরা আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলায় নিয়মিত ডাকাতি করে থাকে

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ