আজকের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি জগতে ইলন মাস্কের নেতৃত্বে টেসলা ইলেকট্রিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং রোবটিক্সে বিপ্লব ঘটাচ্ছে। শেয়ারহোল্ডাররা তার জন্য একটি বিশাল পে প্যাকেজ অনুমোদন করেছেন, যা তাকে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হতে ইলনমাস্ক কে সাহায্য করবে।
বৃহস্পতিবার টেক্সাসের অস্টিনে টেসলার বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ভোটের মাধ্যমে ইলন মাস্কের জন্য সর্বোচ্চ ১ ($) ট্রিলিয়ন ডলারের মাল্টিবিলিয়ন ডলারের পারিশ্রমিক (পে প্যাকেজ) অনুমোদন করেছেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে ৭৫ শতাংশ এরও বেশি শেয়ারহোল্ডার সমর্থন প্রদান করেন। প্যাকেজটি মাস্ককে টেসলায় দীর্ঘমেয়াদে ধরে রাখার উদ্দেশ্যে তৈরি, যাতে তিনি কোম্পানির এআই ( AI) স্বয়ংচালিত গাড়ি এবং রোবটিক্স সম্পর্কিত লক্ষ্যগুলো অর্জন এবং প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে পারেন।
সভায় ঘোষণার সময় মাস্ক মঞ্চে উঠে বলেন, “যা আমরা এখন শুরু করতে যাচ্ছি, তা কেবল টেসলার ভবিষ্যতের একটি নতুন অধ্যায় নয়, বরং একটি সম্পূর্ণ নতুন বই।” বার্ষিক সভায় শেয়ারহোল্ডাররা আনন্দ প্রকাশ করেন। প্যাকেজটি মাস্ককে অন্তত ৭.৫ বছরের জন্য টেসলায় ধরে রাখবে। বর্তমানে তার মোট সম্পদের পরিমান ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি এবং ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ার র্যাঙ্কিংয়ে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। যদি সব লক্ষ্য অর্জিত হয়, তাহলে তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হয়ে উঠবেন।
প্যাকেজটি স্টক-ভিত্তিক এবং লক্ষ্য পূরণের ভিত্তিতে ধাপে ধাপে প্রদান করা হবে। প্রথম অংশ মাস্ক পাবেন যখন টেসলার বাজার মূল্য ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। এছাড়া লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ২০ মিলিয়ন টেসলা গাড়ি ডেলিভারি করা, অপারেটিং প্রফিট বৃদ্ধি এবং ১ মিলিয়ন রোবট ডেলিভারি করা। পুরো ট্রিলিয়ন ডলার পেতে মাস্ককে ১০ বছরের মধ্যে সমস্ত লক্ষ্য পূরণ করতে হবে।
যদি সব লক্ষ্য পূরণ না হয়, তবুও তিনি বড় পুরস্কার পেতে পারেন। উদাহরণস্বরূপ, কোম্পানির বাজার মূল্য ৮০ শতাংশ বাড়ানো, গাড়ি বিক্রি দ্বিগুণ করা এবং কর্মসম্পাদন মুনাফা (অপারেটিং প্রফিট) তিনগুণ করা বা অন্য দুটি অপারেশনাল লক্ষ্য পূরণ করলে তিনি ৫০ বিলিয়ন শেয়ার পাবেন। তথ্যসূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া