ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৫১ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৪১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৬৫ কোটি ৭০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, দর কমেছে ২৫১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই প্রধান সূচক সিএসপিআই ৭০ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/