ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার ২৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের। এদিন কোম্পানিটির ৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স ২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ১ কোটি ও ওরিয়ন ইনফিউশন ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/