পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ ব্যাংকের অবস্থাই দুর্বল। নানা সংকটের মাঝেও কিছু ব্যাংক তাদের ব্যবসায় সাফল্য দেখিয়েছে। তাকিাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ১১টি ব্যাংকের (জুলাই-সেপ্টেম্বর,২৫) তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে।
১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ডিএসই সূত্র জানায়, দেশের পুঁজিবাজারে বর্তমানে ৩৬টি ব্যাংক তালিকাভুক্ত রয়েছে। যার মধ্যে তৃতীয় প্রান্তিকে ১১টি ব্যাংকের ইপিএস বেড়েছে। ১৩টির কমেছে। আর ১০টি ব্যাংকে লোকসান হয়েছে।
ইপএস বৃদ্ধি পাওয়া ব্যাংকগুলোর তালিকায় রয়েছে ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক পিএলসি।
ব্রাক ব্যাংক
বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছে ২ টাকা ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৭৫ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির আয় বেড়েছে ০.৭৮ পয়সা বা ৪৪.৫৭ শতাংশ।
সিটি ব্যাংক
বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছে ২ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৩২ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির আয় বেড়েছে ১ টাকা ৪৫ পয়সা বা ১০৯.৮৪ শতাংশ।
ডাচ-বাংলা ব্যাংক
বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ০.৩৫ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির আয় বেড়েছে ১ টাকা ২১ পয়সা বা ৩৪৫ শতাংশ।
ইস্টার্ণ ব্যাংক
বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ০.৮৮ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির আয় বেড়েছে ৫৮ পয়সা বা ৬৫.৯০ শতাংশ।
যমুনা ব্যাংক
বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ১২ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির আয় বেড়েছে ০.০১ পয়সা বা দশমিক ৮৯ শতাংশ।
মিডল্যান্ড ব্যাংক
বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছে ০.৪২ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ০.০৯ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির আয় বেড়েছে দশমিক ৩৩ পয়সা বা ৩৬৬ শতাংশ।
প্রাইম ব্যাংক
বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৫৯ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির আয় বেড়েছে ০.৩০ পয়সা বা ১৮.৮৬ দশমিক শতাংশ।
সাউথইস্ট ব্যাংক
বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছে ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ২৬ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির আয় বেড়েছে ০.২ পয়সা বা ৭৬ দশমিক ৯২ শতাংশ।
স্ট্যান্ডার্ড ব্যাংক
বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছে ০.১৮ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ০.১৭ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির আয় বেড়েছে ১ পয়সা বা ৫ দশমিক ৮৮ শতাংশ।
ট্রাস্ট ব্যাংক
বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ২৪ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির আয় বেড়েছে ০.০৭ পয়সা বা ৫ দশমিক ৬৪ শতাংশ।
উত্তরা ব্যাংক
বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৫) ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ২৬ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির আয় বেড়েছে ০.৩৭ পয়সা বা ২৯ দশমিক ৩৬ শতাংশ।
বিজনেস আই/