ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

এটলাস বাংলাদেশের লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ারহাল্ডারদের কোন লভ্যাংশ দেবে না।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ১৭ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ২ টাকা ৫৪ পয়সা, যা আগের বছর ছিল ৭১ পয়সা।

২০২৫ সালের ৩০ জুন কোম্পানিটির প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২১ টাকা।

আগামী ১৪ ডিসেম্বর হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ