ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৯৮৬ পয়েন্টে অবস্থান করছে; যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।
এর আগে গত ৮ জুলাই ডিএসই প্রধান সূচকের অবস্থান ছিল ৪ হাজার ৯৮১ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩১ কোটি ৯১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৫৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৯৮৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৪০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, দর কমেছে ২৬৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৩টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই প্রধান সূচক সিএসপিআই ১০৫ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ২৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/