ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

শেয়ার কিনবে স্যালভো কেমিক্যালের এমডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাম ওবায়দুল কারিম শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওবায়দুল কারিম স্যালভো কেমিক্যালের ৩ লাখ ৩৩ হাজার শেয়ার কিনবে।

এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।

কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ২৫.১৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০.৯১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৩.৯১ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ