ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

’এ’ ক্যাটাগরির ৬ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টিই রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং, এপেক্স ফুডস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট ও মনোস্পুল বাংলাদেশ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

আনোয়ার গ্যালভানাইজিং

বুধবার কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৯৯ টাকা ৫০ পয়সা থেকে ১১১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫১ টাকা ৬০ পয়সা থেকে ১১১ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এপেক্স ফুডস

কোম্পানিটির ১৮ টাকা ৭০ পয়সা বা ৮.৭৫ শতাংশ দর বেড়ে  তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৩২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২১৭ টাকা থেকে ২৩২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬৮ টাকা থেকে ২৭১ টাকা  পয়সা পরযন্ত লেনদেন হয়।

প্রগতি লাইফ

কোম্পানিটির ১৭ টাকা ৮০ পয়সা বা ৮.২৪ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ  ২৩৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২১১ টাকা ১০ পয়সা থেকে ২৩৫ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭৫ টাকা ১০ পয়সা থেকে ২৮৩ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সামিট অ্যালায়েন্স পোর্ট

কোম্পানিটির ২ টাকা বা ৪.৩১ শতাংশ দর বেড়ে  তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪৬ টাকা ৪০ পয়সা থেকে ৪৯ টাকা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৮০ পয়সা থেকে  ৪৯ টাকা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া মনোস্পুল বাংলাদেশের ৩.৮১ শতাংশ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩.০৯ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ