সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে প্রমাণিত হয়েছে যে বিচারপতি খুরশীদ আলম সরকার তাঁর পদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে অযোগ্য হয়ে পড়েছেন।
সংবিধানের পুনর্বহাল করা অনুচ্ছেদ ৯৬(৬) এর অধীনে রাষ্ট্রপতি তাঁর অপসারণ অনুমোদন করেছেন, বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আইন মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর বিচারপতি খুরশীদ আলমের পদ শূন্য ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।