ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ন

যে কারণে বন্ধ প্যাসিফিক ডেনিমসের কারখানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের কারখানার সকল কাজ এবং উৎপাদন বন্ধ রয়েছে। কোম্পানিটি গ্যাস সংযোগ বিছিন্ন থাকার কারণে উৎপাদন বন্ধ রয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানায়, পুনরায় গ্যাস সংযোগ চালু করার জন্য চেষ্টা করছে। কোম্পানিটি ইতোমধ্যে তিতাসের অফিসে গ্যাস সংযোগের জন্য চিঠি দিয়েছে। কোম্পানিটি খুব অল্প সময়ের মধ্যে সংযোগ চালু করতে পারবে বলে আশা করছে।

এর আগে গত ২২ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধি দল প্যাসিফিক ডেনিমসের কারখানা পরিদর্শনে যেয়ে বন্ধ দেখতে যায়।

উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি ২০২৩ সালে শেয়ারহোল্ডারদের ১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ