পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি আল-মদিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড অনুমোদিত মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৩০ কোটি টাকা থেকে ৬০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি সংঘস্বারক সংশোধনের মাধ্যমে অনুমোদিত মূলধন বাড়াবে।
একারণে কোম্পানিটি আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টা ১০ মিনিটে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে। কোম্পানিটির ইজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বিজনেস আই/


















