ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ৩:২৭ পূর্বাহ্ন

মিডিয়ার সঙ্গে যোগাযোগে বিএনপির ৭ টিম গঠন

মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে সাতটি টিম গঠন করেছে বিএনপি।

শনিবার দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসব টিমের কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধায়ন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সাতটি টিম ও টিম হেড-এর হলেন-
১. স্পোকসপার্সন- ড. মাহদী আমিন

২. প্রেস- ড. সালেহ শিবলী

৩. টিভি ও রেডিও – ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল

৪. বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক – ড. জিয়াউদ্দিন হায়দার

৫. অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক – এ কে এম ওয়াহিদুজ্জামান

৬. কনটেন্ট জেনারেশন- ড. সাইমুম পারভেজ

৭. রিসার্চ ও মনিটরিং- রেহান আসাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটি এই কমিটি অনুমোদন করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ