বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৫ হাজার ৭৯৫ কোটি ৯১ লাখ টাকার বাজার মূলধন কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি ১১ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ৫ হাজার ৩৪৩ কোটি ৩ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে ৮২ শতাংশ বা ৫ হাজার ৭৯৫ কোটি ৯১ লাখ টাকা।
গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৩৮ কোটি ৭১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১৪৮ কোটি ১৫ লাখ টাকার লেনদেন বেড়েছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২৭ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ৫৪ শতাংশ কমে ৫ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১০.৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৭ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ২৯২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ১৭৯টির এবং অপরবর্তিত রয়েছে ৩৬টির।
বিজনেস আই/


















