পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ করেছে। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ারহেল্ডারদের জন্য ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর,২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।