বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৯৩ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৪৫ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৬.৬৩ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগিুলোর মধ্যে স্কয়ার ফার্মা ১২ কোটি ৮২ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১১ কোটি ৬৬ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১০ কোটি ৬৪ লাখ, রবি আজিয়াটার ১০ কোটি ৪৩ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৬৫ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ৪২ লাখ ও সোনালী পেপারের ৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















