ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ন

সাপ্তাহিক রিটার্নে ৮ খাতে দরপতন

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ৮ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সাধারণ বিমা খাতে। এই খাতে ৫.৮৫  শতাংশ দর কমেছে। জীবন বীমা খাতে ১ দশমিক ৯৫ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা সেবা ও আবাসন খাতে ১.৪৮ শতাংশ দর কমেছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৯৮ শতাংশ, বিবিধ খাতে দশমিক ৩৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ২২ শতাংশ, ট্যানারি খাতে দশমিক  ১৫ শতাংশ ও প্রকৌশল খাতে দশমিক ০৪ শতাংশ  দর কমেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ