চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ খাতের কোম্পানিতে বিনিয়োগকারীদের সবুজবাতি জ্বলছে অর্থাৎ মুনাফা হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিমেন্ট খাতে। এই খাতে ৩.৪৪ শতাংশ দর বেড়েছে। আইটি খাতে ২.৬৬ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা সিরামিক খাতে ২.৩৭ শতাংশ দর বেড়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে ২.১২ শতাংশ,পাট খাতে ১.৭৮ শতাংশ, ফার্মা খাতে ১.৭৭ শতাংশ, খাদ্য খাতে ১.১৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.১১ শতাংশ,জ্বালানি খাতে দশমিক ৯৩ শতাংশ, আর্থিক খাতে দশমিক ৮২ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৭৯ শতাংশ, কর্পোরেট বন্ড খাতে দশমিক ২৮ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ০.০৪ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/












