সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৬৪ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৫০ কোটি ১৭ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে এশিয়াটিক ল্যাবরেটরিজ ৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডমিনেজ স্টিল ৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন ৫ কোটি ৯৮ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৪ কোটি ৩২ লাখ, ফাইন ফুডস ৪ কোটি ১৪ লাখ, জিকিউ বলপেন ৪ কোটি ৬ লাখ, লাভেলো আইসক্রিম ৩ কোটি ৪১ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৩ কোটি ১৭ লাখ ও আল-হাজ্ব টেক্সটাইল ২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/












