ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ‘জেড’ ক্যাটাগরির ৩ শেয়ার

ফের ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে আগ্রহ দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের। গত সপ্তাহেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে ’জেড’ ক্যাটাগরির তিন দুর্বল কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি, ভিএফএস থ্রেড ডাইং ও গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড।

বিডি ফাইন্যান্স

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯.৪২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩ টাকা ৯০ পয়সা ; যা গত সপ্তাহে ১৬ টাকা ৬০ পয়সা দাঁড়িয়েছে।

বর্তমানে বিডি ফাইন্যান্সের ৭৫৩ কোটি ৮৩ লাখ টাকা পুঞ্জীভূত লোকসান রয়েছে। কোম্পানিটি ২০২৩ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয় না।

ভিএফএস থ্রেড ডাইং

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮.৭৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮ টাকা ; যা গত সপ্তাহে ৯ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

গ্লোবাল হেভি কেমিক্যাল

সপ্তাহের ব্যবধানে গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ার দর বেড়েছে ১০.৬৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২০ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে  ২২ টাকা ৮০ দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৩ ও ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ