আগের দুই সপ্তাহের বড় পতনের ধাক্কা কাটিয়ে গত সপ্তাহে কিছুটা উত্থানে ফিরেছে পুঁজিবাজার। ডিএসইতে টাকার অংকে লেনদেন কমলেও বাজার মূলধন ফিরেছে কিছুটা। গত সপ্তাহে ডিএসইতে ৬ হাজার ৫৮ কোটি টাকার বাজার মূলধন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ৩৪৩ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ২৮৫ কোটি টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে ৮৭ শতাংশ বা ৬ হাজার ৫৮ কোটি ৩ লাখ টাকা।
গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ১৩৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৬১১ কোটি ১১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪৭২ কোটি ৪০ লাখ টাকার লেনদেন কমেছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচকও। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩০ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ৬০ শতাংশ বেড়ে ৫ হাজার ১৪৯ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩০.১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৮ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ২০৩টির এবং অপরবর্তিত রয়েছে ৩২টির।
বিজনেস আই/