ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফার্মা খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৩.১ শতাংশ রয়েছে ফার্মা খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। এই খাতে ১০.২ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ সাধারণ বীমা খাতে ১০ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- বস্ত্র খাতে ৯.২ শতাংশ, ব্যাংক খাতে ৮.৭ শতাংশ, জীবন বীমা খাতে ৬.৭ শতাংশ, খাদ্য খাতে ৬.২ শতাংশ,বিবিধ খাতে ৫.৩ শতাংশ, আইটি খাতে ৫.১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.১ শতাংশ, সেবা খাতে ৪.৩ শতাংশ, কাগজ খাতে ৩.৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৩ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৩.১ শতাংশ, আর্থিক খাতে ২.৩ শতাংশ, ট্যানারি খাতে ১.৫ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৯ শতাংশ,সিমেন্ট খাতে দশমিক ৮ শতাংশ,পাট খাতে দশমিক ৫ শতাংশ ও সিরামিক খাতে দশমিক ৪ শতাংশ লেনদেন হয়েছে।

বিজনেস আই/












