সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ৫৫ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৪৬৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১১৩ কোটি ৫৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৫৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৯টির, দর কমেছে ৮০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই প্রধান সূচক সিএসপিআই ১২৪ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















