পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৮১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ০৬ পয়সা লোকসান হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক (জানুয়ারি,২৫-সেপ্টেম্বর,২৫) মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৯৩ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ২ টাকা ৬১ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ১৩০ টাকা ০৪ পয়সা।
বিজনেস আই/