পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৯৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৯৩ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক (জানুয়ারি,২৫-সেপ্টেম্বর,২৫) মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ১৫ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৩ টাকা ৫০ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৬ টাকা ৭১ পয়সা।
বিজনেস আই/