পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের কারখানার সকল কাজ এবং উৎপাদন বন্ধ রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বুধবার (২২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধি দল প্যাসিফিক ডেনিমসের কারখানা পরিদর্শনে যেয়ে বন্ধ দেখতে যায়।
উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি ২০২৩ সালে শেয়ারহোল্ডারদের ১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
বিজনেস আই/