ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন

২৪১ কোম্পানির দরপতন, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪১ কোম্পানির দরপতন হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৪৭৮ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৮৩ কোটি ৩৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৯৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৮ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, দর কমেছে ২৪১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই প্রধান সূচক সিএসপিআই ১২ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১২  কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ