পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর,২০২৫ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো— শমরিতা হসপিটাল, কেডিএস এক্সেসরিজ, স্কয়ার টেক্সটাইল, খান ব্রাদার্স পিপিব্যাগ ইন্ডাস্ট্রিজ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইএসএন), তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।
এর মধ্যে সমরিতা হসপিটাল, কেডিএস এক্সেসরিজ, স্কয়ার টেক্সটাইল, খান ব্রাদার্স পিপিব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং আইএসএন বোর্ড সভায় ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। পর্যালোচনার পর তারা শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।
একইসঙ্গে, শমরিতা হসপিটাল সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও বিবেচনা করবে এবং ইপিএস (Earnings Per Share) প্রকাশ করবে।

অন্যদিকে, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ও লাফার্জ হোলসিম বাংলাদেশ যথাক্রমে প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) এবং তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তাদের ইপিএস প্রকাশ করবে।
বিজনেস আই/


















