প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে আজ সাক্ষাৎ করবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনয় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
দুপুরে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন। প্রতিনিধি দলে স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন।
এর আগে, গত ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল।













