ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ৩:১১ পূর্বাহ্ন

শার্প ইন্ডাস্ট্রিজের বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ২৬ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন