ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৯:০৮ অপরাহ্ন

ডিবিএইচ ফিন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফিন্যান্স গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬০ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি  ১ টাকা ৬৪ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক (জানুয়ারি,২৫-সেপ্টেম্বর,২৫) মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৬৭ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৩ টাকা ৬৫ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৮  টাকা ৫২ পয়সা।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ