পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারে সময় বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অর্থ ব্যবহারের সময় আগামী ৯ নভেম্বর, ২০২৬ সাল পরযন্ত বৃদ্ধি করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রবিবার, ১৯ অক্টোবর বিএসইসি আইপিও অর্থ ব্যবহারের সময় বৃদ্ধির বিষয়ে গ্লোবাল ইসলামী ব্যাংকে একটি চিঠি দিয়েছে।
এর আগে ব্যাংকটি জানিয়েছিল, গত ১৯ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় অনুষ্ঠিত কোম্পানির ১১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা আইপিও ব্যবহারের বিষয়ে বিশেষ সিদ্ধান্তে সম্মতি জ্ঞাপন করেছেন।
সিদ্ধান্তগুলো হলো- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আনুমানিক আইপিও ব্যয়ের আওতায় অবশিষ্ট পরিমাণ ৩১ লাখ ৯৮ হাজার ৩২ টাকা এসএমই বিনিয়োগে স্থানান্তর করা হবে। বিএসইসি এবং অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আইপিও আয়ের অবশিষ্ট পরিমাণ ব্যবহারের জন্য ২৪ মাস সময়সীমা অর্থাৎ ৯ নভেম্বর, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বিজনেস আই/


















