সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে। গত সপ্তাহে একমাত্র বীমা খাতে দর বৃদ্ধি পেয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ১২.৪ শতাংশ দর কমেছে। কাগজ খাতে ১০.৪৬ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা সিরামিক খাতে ৮.৭১ শতাংশ দর কমেছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আইটি খাতে ৮.৩৭ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ৫.৯৬ শতাংশ, আর্থিক খাতে ৫ শতাংশ,বস্ত্র খাতে ৪.৬৬ শতাংশ, প্রকৌশল খাতে ৪.২৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৭২ শতাংশ, খাদ্য খাতে ৩.৪১ শতাংশ,ট্যানারি খাতে ৩.২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩.১৮ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.৯১ শতাংশ, সিমেন্ট খাতে ২.৬৩ শতাংশ,ব্যাংক খাতে ২.৫৯ শতাংশ, ফার্মা খাতে ২.৩৭ শতাংশ, জীবন বীমা খাতে ২.১২ শতাংশ, বিবিধ খাতে ২.০৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৭৫ শতাংশ ও কর্পোরেট বন্ড খাতে দশমিক ৮২ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/