বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইএক্স সূচক ১৬৪ পয়েন্ট হারিয়েছে। আর ডিএসইর বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৮৪১ কোটি টাকার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ২৮৫ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ১৭ হাজার ১২৬ কোটি টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে ২ দশমিক ৪৯ শতাংশ বা ১৭ হাজার ৮৪১ কোটি ৭৮ লাখ টাকা।
গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৬১১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ২৮৫ কোটি ৬৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬৭৪ কোটি ৭২ লাখ টাকার লেনদেন কমেছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচকও। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৬৪ দশমিক ৩ পয়েন্ট বা ৩ দশমিক ১১ শতাংশ কমে ৫ হাজার ১১৯ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৬৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৭ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ৩২৬টির এবং অপরবর্তিত রয়েছে ১৪টির।
বিজনেস আই/