ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ‘বি’ ক্যাটাগরির ৪ শেয়ারে লালবাতি

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩২৬ কোম্পানির দরপতন হয়েছে। আর টপটেন লুজার তালিকায় ১০ কোম্পানির মধ্যে ৪টিই রয়েছে ’বি’ ক্যাটাগরির কোম্পানি।

কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ড্যাফোডিল কম্পিউটার্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ও সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

খান ব্রাদার্স

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ২০.৪৫ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১৪২ টাকা ৮০ পয়সা। সপ্তাহ শেষে ১১৩ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

২০২৪ সালে কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি ধরে রেখেছে।

ড্যাফোডিল কম্পিউটার্স

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ১৭.৪২ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৫৩ টাকা ৪০ পয়সা। সপ্তাহ শেষে ৪৪ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

২০২৪ সালে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ইনফরমেশন সার্ভিসেস

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ১৬.৬৩ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৯৬ টাকা ৮০ পয়সা। সপ্তাহ শেষে ৮০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

বর্তমানে কোম্পানিটি ৭ কোটি ৬৯ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে। কোম্পানিটি ২০২৪ সালে দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সী পার্ল বীচ

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ১৫.৪২ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৪২ টাকা ৮০ পয়সা। সপ্তাহ শেষে ৩৬ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

কোম্পানিটি ২০২৪ সালে ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ