বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ সময় দর বৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল বিমা খাতের কোম্পানি। এর ফলে সপ্তাহ শেষে টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। দর বৃদ্ধির শীর্ষ তালিকার ১০ কোম্পানির মধ্যে ৮টিই রয়েছে ‘এ’ ক্যাটাগরির শেয়ার।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
এ ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স পিএলসি,পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের ব্যবধানে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ১৩.৯৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৪ টাকা ৩০ পয়সা ; যা গত সপ্তাহে ২৭ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিচ্ছে। ’এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১.২৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৪৫ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ২৭৩ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।
প্রগতি লাইফ দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিচ্ছে। কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পিপলস ইন্স্যুরেন্স
সপ্তাহের ব্যবধানে পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১১.১১ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৬ টাকা ; যা গত সপ্তাহে ৪০ টাকা দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিচ্ছে। ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০.২৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫১ টাকা ৫০ পয়সা ; যা গত সপ্তাহে ৫৬ টাকা ৮০ পয়সা দাঁড়িয়েছে।
কোম্পানিটি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ দিচ্ছে। ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
এছাড়া ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১০.৭৯ শতাংশ, সেনা ইন্স্যুরেন্স ১০.৩২ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ৭.৫৫ শতাংশ ও ওরিয়ন ইনফিউশনের ৬.৭৪ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/