ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাধারণ বীমা খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১২.৯ শতাংশ রয়েছে বীমা খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা খাত। এই খাতে ১১.৪ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ বস্ত্র খাতে ১১ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- প্রকৌশল খাতে ৯.১ শতাংশ, ব্যাংক খাতে ৮.৫ শতাংশ, জীবন বীমা খাতে ৭.৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৬.১ শতাংশ, বিবিধ খাতে ৬.১ শতাংশ, খাদ্য খাতে ৫.৫ শতাংশ, আইটি খাতে ৩.৭ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩.৪ শতাংশ, কাগজ খাতে ২.৯ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৮ শতাংশ, ট্যানারি খাতে ২.৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২ শতাংশ, আর্থিক খাতে ১.৯ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৬ শতাংশ, সিরামিক ও পাট খাতে দশমিক ৫ শতাংশ লেনদেন হয়েছে।
বিজনেস আই/