পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সম্প্রতি ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাব দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানায়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। গত ১৪ অক্টোবর সংবাদপত্রে এমন খবর প্রকাশিত হয়েছে। কিন্তু ফারইস্ট ফাইন্যান্স অফিশিয়ালি বন্ধের বিষয়ে কোন চিঠি পায়নি।
যে ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো হলো: পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), এফএএস ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং। এসব প্রতিষ্ঠান বন্ধের জন্য সরকারের কাছে ৫ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক, যা ক্ষুদ্র আমানতকারীদের শোধ করা হবে।
উল্লেখ্য, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে এই কোম্পানিগুলোতে চরম অনিয়ম-দুর্নীতি হয়েছে। বর্তমানে কোম্পানিগুলো লোকসানে জর্জরিত।
বিজনেস আই/