পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বছর শেষে লভ্যাংশ ঘোষণা না করায় বিনিয়োগকারীদের আস্থা হারিয়েছে। আজ কোম্পানি দুইটির সর্বোচ্চ দরপতন হয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন লুজার তালিকায় রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফাইন্যান্স ও এপেক্স ট্যানারি লিমিটেড।
লংকাবাংলা
আজ শেয়ারটির দর ২ টাকা ১০ পয়সা বা ১২.৭৩ শতাংশ কমে টপটেন লুজার তালিকার শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৪ টাকা ১০ পয়সা থেকে ১৫ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১৩ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ২১ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এপেক্স ট্যানারি
’বি’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ২০ পয়সা বা ১২ শতাংশ কমে টপটেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫৯ টাকা ৪০ পয়সা থেকে ৬৬ টাকা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৫৭ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৮৭ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
উল্লেখ্য, গতকাল ১৪ অক্টোবর লংকাবাংলা ফাইন্যান্সের ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে কোম্পানিটির পর্ষদ লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এপেক্স ট্যানারির পর্ষদ ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরে লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে। এতে কোম্পানি দুইটির শেয়ারহোল্ডারারা আজ শেয়ার বিক্রির মাধ্যমে অসোন্তষ প্রকাশ করেছে।
বিজনেস আই/