দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশ কিছু দিন ধরে সূচক ও লেনদেনের বিপরীতমুখী অবস্থান চলছে। সূচক বাড়লে লেনদেন কমে। আর লেনদেন বাড়লে সূচক কমে। আজ মঙ্গলবারও ডিএসইতে ডিএসইতে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। অপরদিকে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে ৬০৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৭৬ কোটি ৪২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ১৯৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৯৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, দর কমেছে ২৩৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৮টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই প্রধান সূচক সিএসপিআই ৫৪ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/