ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২:১২ পূর্বাহ্ন

’বি’ ক্যাটাগরির ৪ শেয়ারে লালবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ২৩৩ কোম্পানির দরপতন হয়েছে। আর এদিন ’বি’ ক্যাটাগরির চার কোম্পানির সর্বোচ্চ দরপতন হয়ে টপটেন লুজার তালিকায় রয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, ইনটেক লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও দেশ গার্মেন্টস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস

আজ শেয়ারটির দর ৮ টাকা ৩০ পয়সা বা ৮.৮৬ শতাংশ কমে টপটেন লুজার তালিকার শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৮৪ টাকা ৪০ পয়সা থেকে  ৯৪ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ২৭ টাকা থেকে সর্বোচ্চ ১৩১ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ইনটেক

’বি’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৭.০৫ শতাংশ কমে টপটেন লুজার তালিকার চতুর্থ স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা  দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২৮ টাকা ৭০ পয়সা থেকে  ৩২ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১৪ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৪৭ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

খান ব্রাদার্স

কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৭০ পয়সা ৫.৯০ শতাংশ কমে টপটেন লুজার তালিকার সপ্তম স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১২০ টাকা ৪০ পয়সা থেকে ১৩৭ টাকা পরযন্ত লেনদেন হয়

গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১০৫ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ১৯৭ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

দেশ গার্মেন্টস

কোম্পানিটির শেয়ার দর ৪.৯২ শতাংশ কমে টপটেন লুজার তালিকার দশম স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ১১২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১০৬ টাকা ৫০ পয়সা থেকে ১২০ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়

গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৫৬ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ১৪৯ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ