জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু ডংউই রোমে সংস্থাটির সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) তাদের এ সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টা এফএও সদর দপ্তরে পৌঁছালে সংস্থাটির মহাপরিচালক ড. কু ডংইউর প্রধান ফটকে এসে ড. ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। সূত্র: বাসস