দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে সিএসই ৩.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে সিএসইর সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৫০ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ৯০ পয়সা।
৩০ জুন তারিখে সিএসইর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৯৬ পয়সা।
আগামী ১১ ডিসেম্বর, বিকাল ৪টায় চট্টগ্রামের আগ্রাবাদে সিএসই টাওয়ারে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর।
বিজনেস আই/